সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৯:৪৮ অপরাহ্ন

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তোড়জোড় জোরে সোরে শুরু হয়েছে। প্রার্থীদের গণসংযোগ, মত বিনিময় সহ দলীয় নেতা কর্মিদের স্ব স্ব পক্ষে টানার প্রক্রিয়া থাকলেও দলীয় ভাবে আওয়ামীলীগের চার নেতার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী আবহ সৃষ্টির পাশাপাশি দলীয় নেতা কর্মিদের মাঝে বিশেষ আগ্রহ এবং উৎসবের সৃষ্টি হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ গনির মৃত্যুর পর পদটি শুন্য হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, তৃণমুল পর্যায়ের কাউন্সিলের মাধ্যমে প্রার্থী মনোনয়নের প্রাথমিক প্রস্তুতির ধারাবাহিকতা করোনা ভাইরাসের কারনে অনুপস্থিত বিধায় মনোনয়ন প্রাপ্তীতে আওয়ামীলীগের কেন্দ্রীয় পার্লামেন্টোরিয়াল বোর্ড চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পাশাপাশি প্রাক্তনমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদন সহ প্রার্থীদের জনপ্রিয়তা, দক্ষতা, সাংগঠনিক যোগ্যতা, সততা, প্রশাসন যন্ত্রের মতামত সহ বহুবিধ বিষয় মনোনয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে এমনটি অমুলক নয়, গত দুই দিনে আওয়ামীলীগের ধানমন্ডী অফিস হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রাক্তন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান সবুজ, দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করা চার নেতার সমর্থকরা নিজ নিজ নেতার মনোনয়ন নিশ্চিত করার আশা করছেন।

গতকাল দিন ব্যাপী উপজেলার সর্বত্র আলোচনার বিষয়বস্তু ছিল উপজেলা চেয়ারম্যান উপনির্বাচন এবং আওয়ামীলীগের চার নেতার মনোনয়ন পত্র সংগ্রহ করা। প্রার্থীদের ঘনিষ্ঠজনরা জানান স্ব স্ব প্রার্থী দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নিজেদের সাংগঠনিক দক্ষতা সহ মনোনয়ন উপযোগী যোগ্যতা তুলে ধরছেন কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে। পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত দেবহাটা উপজেলা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততোই সমর্থক সহ সাধারণ মানুষের মাঝে বিশেষ আগ্রহের জন্ম দিচ্ছে। কে পাবেন ঐতিহ্যবাহী আওয়ামীলীগের মনোনয়ন তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ