সাতক্ষীরার তালা উপজেলার খেশরা পুলিশ ক্যাম্পের যাতায়াতের রাস্তার বেহাল দশা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৪:১৪ অপরাহ্ন
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা পুলিশ ক্যাম্পের যাতায়াতের রাস্তার বেহাল দশা

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা পুলিশ ক্যাম্পের যাতায়াতের রাস্তার বেহাল দশা। প্রায় দুই যুগ পার হতে চললেও সংস্কার করা হয়নি রাস্তাটি। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করছেন ক্যাম্পের পুলিশ সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, খেশরা পুলিশ ক্যাম্প হতে উত্তরে বালিয়া বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি অত্যন্ত খারাপ। বহুদিন আগে ইটের সোলিং করা। যার ইট ভেঙে গেছে। ইট সমান হয়ে এমন তৈলাক্ত হয়েছে যে মোটরসাইকেলে যাওয়ায় সময় পিছলে প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়তে হয়। দক্ষিণে খেশরা রাস্তা পর্যন্ত রাস্তাটি কাদায় ভরা। সবমিলিয়ে এক কিলোমিটার রাস্তাটি অত্যন্ত নাজুক অবস্থা।

দুইযুগ পার হলেও রাস্তাটি ভাংগা চোরা অবস্থায় পড়ে আছে। ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন মহলে বহুবার দেন দরবার করলেও আজ পর্যন্ত রাস্তাটি সংস্কারে আলোর মুখ দেখেনি। খেশরা ক্যাম্পের পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে চলাচল করে। তাছাড়া তালা উপজেলার মধ্যে খেশরা ইউনিয়নের আয়তন বড়। দিনের বেলায় চলাচল করতে অত্যন্ত কষ্ট হয়। সেই রাস্তা দিয়ে রাতে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করতে হচ্ছে। খেশরা ক্যাম্পের ইনচার্জ মো. ইসমাইল হোসেনসহ সকল পুলিশ সদস্য আক্ষেপ করে এ প্রতিনিধিকে বলেন, ভাই আমরা সরকারি দায়িত্ব পালন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করি। আমাদের কষ্টটা কেউ দেখেনা।

এখন বর্ষাকাল ইটের ভাংগাচোরা সোলিং দিয়ে চলাচল করতে বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়তে হয়। সেজন্য অতিদ্রুত রাস্তাটি মেরামত করার জন্য জোর দাবী জানাচ্ছি। এছাড়া এলাকাবাসিও রাস্তাটি অতিদ্রুত পিচ করার দাবী জানিয়েছেন।

এ বিষয়ে খেশরা ইউনিয়মের সাবেক চেয়ারম্যান শিক্ষক এসএম লিয়াকত হোসেন বলেন, রাস্তাটি খারাপ হওয়ায় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। অতিদ্রুত মেরামত করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এবিষয়ে খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু বলেন, রাস্তাটি অতিদ্রুত মেরামত করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ