সাতক্ষীরার কৃতি সন্তান আবু বক্কর রংপুরের উপ-পুলিশ কমিশনার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২০ জুন, ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।

সাতক্ষীরার কৃতি সন্তান মোঃ আবু বক্কর সিদ্দিক রংপুর মহানগরীর উপ-পুলিশ কমিশনার হয়েছেন।

বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-শাখার বিসিএস পুলিশ ক্যাডারদের পদায়ন ও বদলি প্রজ্ঞাপনে তাকে উক্ত পদে পদায়ন করা হয়।

তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের মোঃ মনোয়ার আলী সানার এর পুত্র। তিনি ২০০৩ সালে বিসিএস ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এর আগে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ