সাতক্ষীরার কালিগন্জে কালভার্ট ভেঙে চলাচলে চরম দূর্ভোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৪ জুলাই, ২০২০, ৬:১৭ অপরাহ্ন
সাতক্ষীরার কালিগন্জে কালভার্ট ভেঙে চলাচলে চরম দূর্ভোগ

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।

সাতক্ষীরার কালিগঞ্জ টু ঝাঁপালী সড়কের হোগলা মোড় সংলগ্নে একটি কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও সংস্কারে কেউ এগিয়ে আসেনি। এভাবেই চলছে বর্ষাকালের সেই শুরু থেকেই।

এমনিতেই এই সড়কটির ঠেকরা হাজীবাড়ি মোড় হতে পারুলগাছা মাঠ, চৌমুহনী হাট হতে রামনগর ভেঁগীরহাট মোড়, রামনগর ব্রীজ হয়ে তালতলা হাটখোলা পর্যন্ত কার্পেটিং সড়কটি খানাখন্দ আর ছোট বড় গর্তে পরিণত হয়ে আছে বছরকে বছর ধরে।

সড়কের এই করুণদশা দেখার যেনো কেউ নেই। তারপরে  তালতলা হয়ে জয়নগর মোড় পর্যন্ত সড়কটি ঘুর্আণীঝড় আম্ফান পরবর্তীতে নদীবন্যায় কার্পেটিং সড়কটি আর নেই। সেই ১৫/২০ বছরের পুরানো রূপে ফিরে এসেছে সড়কটি। নেই কার্পেটিং কিংবা ইট বালি ও খোয়া পাথরের লেশমাত্র। তারপরে আবার গুরুত্বপর্ণ ঐ সড়কের  হোগলা মোড়ে কালভার্ট ভেঙ্গে পড়ায় নতুন করে ভোগান্তিতে পথচারীরা। প্রতিদিন হাজার হাজার পথচারী  অনেক কষ্টে ঐ ভাঙ্গনকবলিত যায়গা পার হয়ে চলাচল করছে। বাস, ট্রাক, পিকআপ, মাইক্র চলাচল বন্ধ রয়েছে বেশ কিছুদিন। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।

অথচ অতি জনগুরুত্বপর্ণ সড়কটির উপরে একটি কালভার্ট সংস্কারের উদ্যোগ নেই সংশ্লীষ্ট কর্তৃপক্ষের। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে  যাত্রী সাধারণের। ভুক্তভোগীদের প্রশ্ন জনগুরুত্বপুর্ণ সড়কটির সংস্কার আর ভেঙ্গে যাওয়া সংস্কারের দায় কার?

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ