আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা ।।
ঘূর্ণিঝড় আম্পানে সবকিছু হারিয়ে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দুই’শ পরিবার মানবেতর জীবনযাপন করছেন।
বসত বাড়ি পানিতে তলিয়ে থাকায় তারা ৩০ দিন যাবত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। সহসা নিজ ঘরে ফেরার সম্ভাবনাও দেখছে না তারা। ৮টি সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া আটশ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। পাচ্ছেন না কোনো রকমের সহযোগিতা, খাবার সংকটে রয়েছেন তারা। তাছাড়া বিশুদ্ধ পানি না পেয়ে পানিবাহিত রোগে ভুগছেন।
অন্যদিকে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে বেড়িবাঁধ সংস্কারের কোন ব্যবস্থা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত না নেয়ায়। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুম থেকে জানা তথ্য মতে জেলায় ১৪৫টি সাইক্লোন সেন্টার ও ১ হাজার ৭০০টি স্কুল, কলেজ সহ আশ্রয় কেন্দ্রসমুহে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
You must be logged in to post a comment.