প্রদীপ কুমার দেবনাথ, ( ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনের উপর হামলার প্রতিবাদে নাসিরনগর উপজেলা প্রশাসনের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বিজনের উপর হুমকির কঠোর প্রতিবাদ জানান। এ সময় তারা হুমকিদাতা সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দূর্ণীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিজনের জীবন আজ বিপন্ন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার সাম্প্রতিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে দেশের সুশীল সমাজ ও জাতির দর্পণ সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দাবি জানান।
মানববন্ধনে নাসিরনগর প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সেক্রেটারি মোজাম্মেল হক সবুজ, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান, সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের সংবাদদাতা মো.আজিজুর রহমান চৌধুরী, সাংবাদিক মোরাদ মৃধা, সাংবাদিক প্রদীপ কুমার দেবনাথ, সাংবাদিক নীহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক মিহির দেব, কুমার প্রদীপ, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুণ ভট্টাচার্য, ব্যবসায়ী সুহাস চক্রবর্তী, নাসিরনগর সদর ৮ নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান, প্রদীপ সূত্রধর উপস্থিত ছিলেন।