সাংবাদিক সম্মেলনে জবি শিক্ষার্থীদের ৫ দফা দাবি 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯, ৯:৪৬ অপরাহ্ন

ইমরান হুসাইন, জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীরা আজ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আসন্ন সিন্ডিকেট সভা উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ৫ দফা দাবির প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করে বলে জানান।
আজ (৩০ অক্টোবর) দুপুর ১ টায় ভিসি বরাবর স্মারকলিপি প্রদানের পর তারা ভাষা শহীদ রফিক ভবনের নিচে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন।
তাদের ৫ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর বিষয় টি উঠে আসে প্রধান রূপে।
৫ দফা দাবি সমুহ-
১ক্যাম্পাসের দ্বিতীয় ক্যান্টিন সংস্কার।
২. ছাত্রী হলের নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কে প্রসাশন কতৃক চাপ প্রদান।
৩.আগামী বছর ৩১জানুয়ারীর মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিতর্কিত শর্তমুক্ত জকসু আইন প্রণয়ন।
৪. বিশ্ববিদ্যালয়ের প্রধাণ ফটকের সামনের রাস্তায় ওভারব্রীজ নির্মাণ।
৫. বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের মধ্যে হতে ট্রেজারার নিয়োগ।
 এই পাচ দফা দাবী সম্পর্কে তারা আসন্ন সিনিডিকেট বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক মনোভাব আশা করেন। আর তা না হলে তারা অন্যভাবে দাবি আদায় করার কথা জানান।
দাবি গুলো সম্পর্কে সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী মো. রাইসুল ইসলাম নয়ন বলেন বিশ্ববিদ্যালয়ে ২য় ক্যান্টিন হওয়ার কথা থাকলে তা কোন এক অদৃশ্য কারণে হয় নি এবং অতিদ্রুত তারা ক্যান্টিন করার দাবি জানান যেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন গুলো মুক্ত রাজনীতি চর্চার সুযোগ পাবে।
এছাড়াও তিনি বলেন বিশ্ববিদ্যালয় কতৃক যে বিতর্কিত জকসু আইন প্রণয়ন করা হয়েছে তা অবিলম্বে পরিবর্তন করে আগামী ৩১ জানুয়ারীর মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। কেননা এই বিতর্কিত আইন থাকলে তা হাইকোর্টের রিটের মাধ্যমে  নির্বাচন পিছিয়ে যাওয়ার সংশয় প্রকাশ করেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পূর্বের দাবী দাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক মনোভাব লক্ষ্য করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মো. রাইসুল ইসলাম নয়ন, মীজানুর রহমান শামীম, তৌসিব মাহমুদ সোহান, মাইনুল ইসলাম রাজন সহ অনেকে উপস্থিত ছিলেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ