পেশাগত দায়িত্ব পালনের সময় জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১১ টায় ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়।
সেসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু, প্রেসক্লাবের সভাপতি এম.রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল কুমার সাহা, এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সহ-সম্পাদক কেএম সালেহ, সাংবাদিক নেতা দেলোয়ার কবীর, প্রচার সম্পাদক শামিুল ইসলাম শামিম, আইসিটি সম্পাদক শাহানুর আলম, মিঠু মালিতা, শিপলু জামান, রাজিব হাসান, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক এডভোকেট সালমা ইয়াসমিন, সাংবাদিক শহিদুল ইসলাম পল্লব, এমএ জলিল প্রমূখ।
বক্তারা, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
You must be logged in to post a comment.