সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে ঝিনাইদহ অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

এইচ আর হাসু
বুধবার, ১৯ মে, ২০২১, ৫:৪৯ অপরাহ্ন

 

আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী নারী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে বুধবার বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।বিকাল ৪টার দিকে শহরের পোষ্ট অফিস মোড়ে ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাব এ কর্মসুচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহে কর্মরত সাংবাদিক,মানবাধিকার কর্মী, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

মানববন্ধন কর্মসুচি শেষে এক প্রতিবাদ সভায় বক্তাগন বলেন,গ্রেফতার আর জেল বন্দি করে লেখার স্বাধীনতা স্তব্ধ করা যাবে না।প্রতিবাদকারীদের ভাষায় বাংলাদেশে হুইসল বোয়ার্স আইন অনুযায়ী কেউ দুর্নীতি বিষয়ে তথ্য প্রকাশ করলে তাকে পুরস্কৃত করার কথা।অথচ সাংবাদিক রোজিনার ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা।রোজিনা রাষ্ট্রের কর্মচারীদের দুর্নীতি ঠেকাতে সরকারকে সহায়তা করছিলেন।কিন্তু তাকে প্রটেকশন না দিয়ে চোরদের পক্ষাবলম্বন করা দুঃখজনক।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাম হোসেন, সাধারণ সম্পাদক আলিফ আবেদিন গুঞ্জন, সহ- সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ, সহ -সভাপতি ইমরান হোসেন রানা,সহ- সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু,সাংগঠনিক সম্পাদক,অনিক হাসান লিখন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন( সাহস), প্রচার সম্পাদক সম্রাট হোসেন, সহ – দপ্তার সম্পাদক মোঃ রমজান আলী,কোষাধ্যক্ষ রবিউল ইসলাম,ক্রীড়া ও সাহিত্য সম্পাদক সেলিম রেজা,সমাজ সেবা সম্পাদক হিসেবে উত্তম কুমার, নির্বাহী সদস্য হিসেবে বিজয় আহম্মেদ,টুটুল,এরশাদ, জয় হোসেন,মন্টু মামু ও সামিউর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ