মাহবুবুর রহমান, নরসিংদী।।
নরসিংদীর বেলাব উপজেলা প্রেসক্লাবের প্রয়াত সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মো. ইসমাইল হোসেন ও উপজেলা আওয়ামীগ নেতা মরহুম লিয়াকত আলীর পরিবারকে এক লক্ষ টাকা করে নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন নরসিংদী-মনোহরদী বেলাব আসন হতে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
বুধবার জাতীয় শোক দিবসের র্যালি শেষে বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে আলোচনা সভা শেষে সংসদ সদস্যের পক্ষে তারই ছোট ভাই ঢাকা ক্লাবের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক আন্তজার্তিক বিষয়ক সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দন দুই পরিবারের হাতে উক্ত অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্ম্দ আলী সাফি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, দৈনিক ভোরের পাতা জেলা প্রতিনিধি আমিনুল হক, সমকাল প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ আ. জলিল, ভোরের কাগজের বেলাব প্রতিনিধি মো. মাসুম ভুঁইয়া সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মফস্বল সাংবাদিকের মৃত্যুর পর তাদের পরিবারকে এমন সহায়তার দৃষ্টান্ত স্থাপন করায় মনোহরদী ও নরসিংদী সাংবাদিক পরিবারের পক্ষথেকে মনোহরদী বেলাব আসন হতে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
You must be logged in to post a comment.