সাংবাদিক নুরুজ্জামানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৯ আগস্ট, ২০১৮, ১০:২৮ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধুনালুপ্ত  দি ডেইলি অবজারভার ও বাংলাদেশ বেতারের ঝিনাইদহ জেলা প্রতিনিধি নুরুজ্জামান মন্টুর ৫ম মৃত্যু বাষিকী বুধবার পালিত হয়।
২০১৩ সালের ২৯ আগস্ট গুনি এই সাংবাদিক ডায়াবেটিক রোগজনিত কারনে ইন্তেকাল করেন। সাংবাদিক মন্টুর সহধর্মিণী রওশন আরা ফেরদৌসী পপি জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বুধবার দিনব্যাপী কর্মসুচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত ও দোয়ার মাহফিল। ঝিনাইদহের কোন সাংবাদিকদের সংগঠন নুরুজ্জামান মন্টুর মৃত্যুবাষিকী উপলক্ষে কর্মসুচি গ্রহন না করায় তিনি  হতাশা প্রকাশ করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ