সাংবাদিক তারিকুলের পিতার মৃত্যুতে প্রেসক্লাব রামপালের শোক

এম, নাজমুল হুদা,রামপাল (বাগেরহাট)।।
রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ৮:৪৮ অপরাহ্ন

প্রেসক্লাব রামপাল এর সদস্য ও দৈনিক ভোরের দর্পণ রামপাল প্রতিনিধি তারিকুল ইসলামের পিতা শেখ আ. খালেক (৮০) শনিবার ভোর রাতে সিকিরডাঙ্গাস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। ইন্না ইলাইহি…..রাজিউন।

মৃত্যু কালে তিনি ১ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার বাদ যোহর সিকিরডাঙ্গা হাফেজী মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম,এ সবুর রানা, সহসভাপতি মো. ইসলাম হোসেন, সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, সহ সাধারণ সম্পাদক মোতাহার মল্লিক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, সুজন মজুমদার, কবির আকবর পিন্টু, তৌকির আহমেদ, সরদার মুহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য অনুরূপ বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ