শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
প্রিয় সাংবাদিক আহাম্মদ আলী (৪৮) আর নেই ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজীউন)। আজ ৬ জুলাই ২০১৮ শুক্রবার সকাল ০৭:০০ দিকে তিনি ইহজগৎ ত্যাগ করেন। সকালে অসুস্থ্য আহম্মদ আলীকে ঝিনাইদহে চিকিৎসার জন্য নেয়া হলে সেখান থেকে মৃত ঘোষনা করা হয়। তবে কেউ কেউ বলছেন মৃত অবস্থায়ই তাকে হাসপাতালে নেয়া হয়।
সাংবাদিক আহাম্মদ আলী ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটী ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত জামাত আলীর ছেলে।
তিনি ঝিনাইদহ কালিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্রসহ বিভিন্ন সময়ে বেশ কয়েকটি আঞ্চলিক পত্রিকার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরোজগঞ্জ সাংবাদি ইউনিট ও ঝিনাইদহ রিপোর্টাস ইউনিট এর সদস্য ছিলেন।
ব্যক্তি জীবনে তিনি একজন সদালাপী মানুষ ছিলেন। তিনি এক কন্যা ও পুত্রের জনক।
তাঁর মৃত্যূতে ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিট নেতৃবৃন্দ, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিট নেতৃবৃন্দ এবং স্থানীয় চেয়ারম্যান জনাব, কাজী নাজির উদ্দীন শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাদ জুময়া মরহুমের নামাজে যানানজা বোড়াই স্থানীয় গোবরস্থানে অনুষ্ঠিত হবে।
You must be logged in to post a comment.