ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।
মানছুর রহমান জাহিদ বিভাগীয় প্রধান দৈনিক জাহানাবাদ- সাংবাদিক ডাক্তার আরিফ বিল্লার পিতা তালেব সরদার এর উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে ভূমিদস্যু ও দুর্বৃত্তরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে তালা রিপোর্টার্স ক্লাব।
এক বিবৃতিতে রিপোর্টার্স ক্লাব তালা সভাপতি ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, সহ-সভাপতি পি এম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এম এ জাফর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সিদ্দিক, কার্যকরী সদস্য জয়দেব চক্রবর্তী, প্রভাষক এসার আউয়াল, মোঃ আক্তার হোসেন, কেএম শাহিনুর রহমান, সদস্য মনজুর ইসলাম বাবলু, তালা উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, মনিরুল ইসলাম, মমরেজ আলম,শাহিনুর রহমান মোড়ল ও আবদুর রহমান প্রমুখ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীও দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য জোর দাবি জানিয়েছেন, এছাড়াও খুলনা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অধুনিক জাহানাবাদ পরিবারের পক্ষ থেকেও বিভাগীয় প্রধান মোহাম্মদ মনসুর রহমান এ বিষয়ে ক্ষোভ নিন্দা প্রকাশ করেছেন।উল্লেখ্য জমি দখল কেন্দ্র করে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্যাপুর গ্রামে সাংবাদিক আরিফ বিল্লাহর পিতা আবু তালেব সরদার এর উপর হামলা চালায় ভূমিদস্যু ও চিহ্নিত দুর্বৃত্ত একই গ্রামের রহিম মোল্লার ছেলে মুক্তাজুল মোল্লা ও জামাল মোল্লার ছেলে কিসমত মোল্লা সহ ভাড়াটিয়া সন্ত্রাসী ও ভাড়াটিয়া দুর্বৃত্তরা।
হামলাকারীরা সাংবাদিক আরিফ বিল্লার পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করলে আহত অবস্থায় সাংবাদিক আরিফ বিল্লার পিতা আবু তালেব সরদারকে তৎক্ষণাৎ সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-৪৬/১৯। এই ঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে কিসমত আলীকে গ্রেফতার করেন। সাংবাদিক আরিফ বিল্লাহ জানান- ফতুল্লাপুর বিলের ভোগ দখলীয় ১৪ শতক জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে কিসমত মোল্লা ও মুক্তা জুল মোল্লা চেষ্টা চালাচ্ছিল। এবিষয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়। যা এখনো বিচারাধীন রয়েছে।কিন্তু এরই মধ্যে দুর্বৃত্তরা উক্ত জমি দখলে ব্যর্থ হয়ে আমার পিতা আবু তালেবকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
এদিকে মামলা দায়ের করার পর থেকে দুর্বৃত্তরা মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে আরিফবিললাহ অভিযোগ করেছেন।উক্ত মামলার ঘটনায় একজন আসামী গ্রেফতারের পর বর্তমানে পুলিশ নীরবতা পালন করছে বলেও তিনি জানান, তিনি আরো জানান আমি একজন গণমাধ্যমকর্মী হয়েও যদি আমার পিতার এই ঘটনার প্রতিবাদে সুষ্ঠু সমাধান না পাই তাহলে এটা আমার ব্যর্থতা।
You must be logged in to post a comment.