সাংবাদিকের উপর মিথ‍্যা মামলার প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৮:৩২ অপরাহ্ন

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে মহাসড়কে রানীশংকৈল প্রেস ক্লাবের আয়োজনে পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল স্থানীয় লোকালয় পত্রিকার সম্পাদক সাকেরুল্লাহ সহ তিন জনের বিরুদ্ধে সম্প্রতি এক সংবাদ সন্মেলনের সংবাদ প্রকাশের জেরে বাদী হয়ে বীরমুক্তিযোদ্ধা খয়রাত আলী মিথ্যা মানহানী মামলা করার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় এসময়  প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকারের সভাপতিত্বে রানীশংকৈল উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘন্টাব‍্যাপী  ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলার সাংবাদিকরা উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।

এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব‍্য রাখেন,সাংবাদিক এ কে আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক এন কে রানা,ঠাকুরগাঁও এটিএন বাংলা টেলিভিশন জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম,বাদল খোলা কাগজ ও করতোয়া রানীশংকৈল প্রতিনিধি বিপ্লব, সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, পীরগঞ্জ প্রেসক্লব সভাপতি জয়নাল আবেদীন বাবুল,  ভোরের কাগজ প্রতিনিধি মোবারক আলী ,নবনির্বাচিত প্রেস ক্লাব সম্পাদক ও আমাদের সময় পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি  আনোয়ার হোসেন আকাশ,প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও আজকের পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি খুরশিদ আলম শাওন, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী, মজিবর রহমানসহ স্হানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী সহ সামাজিক সাংস্কৃতিক নেতৃবিন্দ।

উল্লেখ‍্য যে,পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও লোকায়ন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাকেরউল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিমের বিরুদ্ধে সংবাদ সন্মেলনের খবর প্রকাশের জেরে সাড়ে ৩মাস পর আদালতে একটি মিথ‍্যা মানহানী মামলার প্রতিবাদে ঘন্টা ব‍্যাপী এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ও সুধীমহল।

বিভিন্ন সাংবাদিক নেতারা বক্তব‍্যে বলেন,অনতিবিলম্বে মিথ্যা মানহানী মামলা প্রত‍্যাহার না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুসিয়ারী উচ্চারণ করে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ