সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ৯:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।      

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন অদ্য ১৯ অক্টোবর শনিবার বিকেল ৪ ঘটিকায় নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

প্রেসক্লাবের সভাপতি সুজিৎ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্টিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ও নাসিরনগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, থানা অফিসারস ইনচার্জ সাজেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনী ফয়েজ চিশতী ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। এছাড়াও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুরনো দিনের স্মৃতি বিজরিত নাসিরনগর নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান এবং কলম যুদ্ধাদের লেখনীর    মাধ্যমে নাসিরনগরকে সার্বিকভাবে ফুটিয়ে তোলার জন্য সাংবাদিকদের আহবান জানান।

এর আগে তিনি তার প্রতিষ্ঠিত নাসিরনগর শিশুকানন একাডেমির একটি সংবর্ধনায় অংশগ্রহণ করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ