আরাফাত, ইবি।।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।
আজ বুধবার (৮ আগস্ট১৮) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি ইবি প্রেস ক্লাব এবং ইবি সাংবাদিক সমিতির যৌথ অয়োজনে অনুষ্ঠিত হয়।
ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান শুভ্রর উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় কর্মরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তার বিচার চেয়ে বলেন, আজ দেশের সাংবাদিকরা বিভিন্নভাবে হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। কর্মরত অবস্থায় সাংবাদিকরা পরিচয় দেওয়ার পরও তাদের ওপর হামলা করা হচ্ছে। এটি দেশের সাংবাদিকদের জন্য ভিতিকর। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের ভালোবাসেন কোন সাংবাদিক অসুস্থ হলে দেখতে যান। তারা আরো বলেন, এ হামলার সাথে যারা জড়িত তাদেরকে ভিডিও ফুটেজ ও ছবি দেখে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। নাহলে দেশের গণমাধ্যম অচল হয়ে যাবে।