সাঁথিয়ায় ডিবি পরিচয়ে গলা কেটে ছিনতাই চেষ্টা; আটক- ১

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ৮:৩১ পূর্বাহ্ন

পাবনা  প্রতিনিধি।।

দিনে-দুপুরে পাবনার সাঁথিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে গলা কেটে তার নিকট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে ছিনতাইকারীরা।

ঘটনা বুঝতে পের এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আহতকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১২ জানুয়ারি) বিকালে সাঁথিয়া উপজেলার মাধপুর-বেড়া সড়কের সুন্দরকান্দি নামক স্থানে।

স্থানীয়রা জানান, সুন্দরকান্দি গ্রামের আঃ ছামাদের ছেলে কামাল হোসেন (৩২) একটি সিগারেট কোম্পানীর সেলসম্যান। কামাল হোসেন মর্কেটিং শেষে বাড়ী ফেরার পথে পূর্ব থেকে তার পিছু নেয় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী।

সুন্দরকান্দি ফাঁকা জায়গায় পৌঁছুলে তার গতি রোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছে কি আছে জানতে চায় ওই দুই ছিনতাইকারী।

এ সময় কামালের নিকটে থাকা সিগারেট বিক্রির টাকা হাতিয়ে নিতে চেষ্টা করে ছিনতাইকারীরা।

জোরাজুরি করলে চাকু দিয়ে কামালের হাতে পোচ দেয় তারা। তখন কামাল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। এ সময় একজন পালিয়ে যায় একজন ছিনতাইকারী।

আটক ছিনতাইকারী পাবনা সদর থানার শিবরামপুরের (মুজাহিদ ক্লাব এলাকার) মৃত আঃ ছামাদের ছেলে জাহিদুল ইসলাম উজ্জল (৩৫)।

এসময় উত্তেজিত জনতা উজ্জলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এদিকে আহত কামালকে মুমূর্ষু অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের লোকজন জানিয়েছে।

স্থানীয়রা জানান, ইদানিং মহাসড়ক- আঞ্চলিক সড়কসহ বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ‘ছিনতাইকারী থানা হেফাজতে রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ