সরিষাবাড়ীর মেয়রের অপসারন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন 

এম এ মান্নান,সরিষাবাড়ী-জামালপুর।।
শনিবার, ৮ আগস্ট, ২০২০, ৭:২৫ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিএনপির ডোনার ও রাজাকারের নাতি মো. রুকুনুজ্জামান রোকনের দ্রুত অপসারন দাবীতে শনিবার দুপুরে পৌর হলরুমে সংবাদ সম্মেলন করেছে  রসভার কাউন্সিলরগন। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসানকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদেও বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ সাংবাদিক সম্মেলনে করেন।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ, সরিষাবাড়ী পৌরসভা ও বিভিন্ন নির্ভরযোগ্য সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জানা যায়, মেয়র রুকুনুজ্জামান রোকন গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তার ফেসবুক আইডি থেকে লাইভে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে নিয়ে আক্রমণাত্মক, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও ভীতি প্রদর্শনমূলক মন্তব্য করেন। পরদিন বুধবার উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক খান বাদি হয়ে সরিষাবাড়ী থানায় রোকনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা দায়ের করেন। এ নিয়ে সরিষাবাড়ী মেয়রের বিরোদ্ধে ৬টি মামলা দায়ের হলো।

মামলা দায়েরের পরও মেয়র গ্রেফতার না হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ও শনিবারের ঊভয় সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ মেয়র রোকনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।

সরিষাবাড়ী পৌরসভায় (অদ্য) শনিবারের সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র মোহাম্মদ আলীর সভাপতিতে¦ বক্তব্য রাখেন, কাউন্সিলর সোহেল রানা, জহুরুল ইসলাম, আফসার উদ্দিন, শ্্রী কালাচান পাল, আঃ মালেক প্রমুখ। এ সময় সংবাদ সম্মেলনে পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচাররিাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র রোকনের বিরোদ্ধে পৌর বাস ষ্ট্যান্ড, কবরস্থান, বেরিবাধ নির্মান সহ অন্তত ৮/৯টি প্রকল্পের বরাদ্ধকৃত অর্থের লোটপাট উল্লেক করা হয়। পরিশেষে স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে  মেয়র রোকনের অপসারন দাবীতে যে কয়টি আবেদন দেয়া হয়েছে তার বাস্তবয়নেরও দাবী জানান পৌর কাউন্সিলরগন। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ