জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন নামে এক শিক্ষক নিহত হয়েছে। সোমবার সকালে ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন (৭০)। তিনি ব্যক্তিগত কাজে সোমবার সকালে একটি অটোরিক্সা যোগে কেন্দুয়া বাজারে যাওয়ার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হন।
উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের সড়কে পৌছলে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর ওই অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ট্রাকটর চালক কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত গিয়াস উদ্দিন পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, আমাদের কাছে কোন তথ্য নাই।
You must be logged in to post a comment.