জামালপুরের সরিষাবাড়ীতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের আইনি সেবা ও সহায়তা দিতে সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) সরিষাবাড়ী থানায় উপস্থিত থেকে লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন।
জানা যায়, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের দ্রুত আইনি সেবা ও সহযোগীতা দিতে এ সার্ভিস ডেস্ক চালু করা হয়। এ ডেস্ক ২৪ ঘন্টা আইনি সেবা ও সহযোগী প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম, তদন্ত কর্মকর্তা রাশেদুল হাসান, এস আই নুরুল ইসলাম,এসআই আশরাফুল ইসলাম, আলতাফ হোসেনসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.