জামালপুরের সরিষাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের ঘটনার একমাস পেরিয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুুলিশ। এতে প্রভাবশালী ধর্ষকের পরিবারের ভয়ে আতঙ্কে রয়েছে ধর্ষিতার পরিবার।
শনিবার সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মামলার বাদি ও ধর্ষিতার বাবা মো. তোফাজ্জল হোসেন ও মাতা সজিরন বেগম এ অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে মামলার বাদী লিখিত বক্তব্যে জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের স’মিল শ্রমিক তোফাজ্জল হোসেন একচোখ দৃষ্টি প্রতিবন্ধী ও তার একমাত্র মেয়ে জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী গত ৩০ আগস্ট সকালে তিনি কাজে যাওয়ার পর ফিরতে রাত হয়ে গেলে তার স্ত্রী ও ছেলে তাকে রাস্তায় এগিয়ে আনতে যান।
এসময় রাত ১০টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা ওই শ্রমিকের ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর মাসুদ রানা তার ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার পরিবার এলাকায় বিচারপ্রার্থী হলে ধর্ষকের পরিবার তাকে চাপপ্রয়োগ ও বিয়ের নামে কালক্ষেপন করতে থাকে।
এলাকায় প্রতিকার না পেয়ে ৯ সেপ্টেম্বর তিনি থানায় ধর্ষক মাসুদ রানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিন্তু ঘটনার একমাস পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার করেনি পুলিশ।
অর্ষিতার মা বাবা আরো অভিযোগ করে বলেন যে, ধর্ষকের পরিবার প্রভাবশালী। যখন তখন কোন ক্ষয়ক্ষতিও করতে পারে এই ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন পার করছি। তাই প্রশাসনের প্রতি তার গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে বাদীর মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম মস্তফার সাথে কথা হলে তিনি জানান, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
You must be logged in to post a comment.