জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তারের স্বামী মোস্তাাফিজুর রহমান মোস্তাক নেশাগ্রস্থ অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকা থেকে আরো ৩ সহযোগিসহ তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। আটককৃত অন্যরা হলো- পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের চান মিয়ার ছেলে শামীম রেজা (৩৫), রুদ্র বয়ড়া গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে সোহেল রানা (৩২) ও তারাকান্দি মোড় এলাকার সুজল আলীর ছেলে শামীম মিয়া (৩০)।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মুহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার জানান, পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও উপজেলা ভাইস চেয়ারম্যানের স্বামী মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩৬) রাত ২টার দিকে অন্য ৩ সহযোগী নিয়ে মদ্যপান অবস্থায় ছিলেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.