সরিষাবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য সচেতনতা সেমিনার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০, ৭:০৬ অপরাহ্ন
  ছবিঃ সরিষাবাড়ী উপজেলা হলরুমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ে সেমিনার।

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা।।

জামালপুরের সরিষাবাড়ীতে ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দু’টোই পাই’ শীর্ষক শ্লোগানে উপজেলা পরিষদ হলরুমে শনিবার সকালে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ে সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন অনুষ্ঠানটি আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন। জামালপুর ট্যাকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ জাভেদ রহিম অনুষ্ঠানের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, সাংবাদিক সোলায়মান হোসেন হরেক, কবি-প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ওয়াজেদা পারভীন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ