সরিষাবাড়ীতে বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের পুরস্কার প্রদান

এম এ মান্নান,সরিষাবাড়ী-জামালপুর।।
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ২:২৮ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে সোমবার বিকেলে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ের মধ্যে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তৃতা প্রতিযোগিতায় জেলার প্রথম স্থান অধিকারী যমুনা সার কারখানা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রাদিয়া তাশফিক সুহাসহ বিজয়ীদের পুরস্কার দেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার এটিএম রূহুল আমিন বেগ, যমুনা সার কারখানার সিবিএ সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় গত ২৫ অক্টোবর সারাদেশের ন্যায় সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইনে প্রজেক্ট উপস্থাপনা, কুইজ ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ