জামালপুরের সরিষাবাড়ীতে তরুণ আলো রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এক শারীরিক প্রতিবন্ধী পরিবারের মাঝে দু’টি ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ছাগল বিতরণ করা হয়। তরুণ আলো রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির আহবায়ক সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার মহাদান ইউনিয়নে উচ্চ গ্রামের প্রতিবন্ধী ফজলুল হকের মায়ের হাতে দুইটি ছাগল তুলে দেন ।
এসময় এক আলোচনা সভায় তিনি বলেন ,“ধনির ধন গরিব পাবে, সামাজিক সাম্যতা বজায় রবে” এই শ্লোগানে ২০১৫ সাল থেকে এ সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু করা হয়। এ সংগঠনের মাধ্যমে সমাজের গরিব অসহায়দের বিনামূলে রক্তদান, আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, করোনাকালীন সময় জনগণের মাঝে সচেতনা বৃদ্ধি,মাস্ক বিতরণ ও শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন ভালো কাজের সহায়তা করে যাচ্ছে।
এসময় অন্যদের মধ্যে,কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ক্যাডেট আলামিন, নির্বাহী সদস্য হিমেল শেখ, মহাদান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লাভলু মিয়া, মোস্তফা মিয়া,উপজেলা তরুণ আলো রক্তদান ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ, সহ-সভাপতি সানাউল্লাহ্ সোহাগ,সাংগঠনিক সম্পাদক ফরিদুল কবির, দপ্তর স¤পাদক রিফাত আল-হাসান সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.