জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের তিনদিন পর নরসিংদী থেকে স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভিকটিমকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। সরিষাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার বাউসী বাজারের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান ও বাউসি বাঙ্গালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই শিক্ষার্থী গত শনিবার সকালে বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন রবিবার তার বাবা সরিষাবাড়ী থানায় একটি জিডি (নং ৮১১) করেন।
সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাত হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার নরসিংদী সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে নিখোঁজ মেয়েকে উদ্ধার করেন। এএসআই শাহাদাত হোসেন জানান, অভিমান করে মেয়েটি বাসা চলে চলে গিয়েছিল বলে সে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.