সরিষাবাড়ীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন পালিত

এম এ মান্নান,সরিষাবাড়ী (জামালপুর) ।।
বুধবার, ১৭ মার্চ, ২০২১, ৮:৫০ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নিবাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্বা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যাক্ষ হারুন অর রশিদ,  পৌর মেয়র মনির উদ্দিন,মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,থানার ওসি আবু মো ফজলুল করীম প্রমুখ। আলোচনা শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের বক্তব্য ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা  হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ