সরিষাবাড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৮:১৪ অপরাহ্ন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দর) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রিপন মিয়া (৩৫) নামে এক ডিলারকে আটক করেছে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের গোয়ালবাথান এলাকা থেকে আটক করা হয়। সে ওই এলাকার নাজির হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে ১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, গোয়ালবাথান এলাকার নির্ধারিত খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রিপন মিয়া নির্দিষ্ট নিয়মে দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দেয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, আটককৃত ডিলারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ