সরিষাবাড়ীতে করোনা প্রতিরোধে স্থানীয় এমপিসহ প্রশাসনের দিনভর প্রচেষ্ঠা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ মার্চ, ২০২০, ৬:২৯ অপরাহ্ন

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি।।

বিশ্বব্যাপী মরন ব্যাধী করোনা ভাইরাস ঠেকাতে ও এর প্রতিরোধে জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের এমপি তথ্য প্রতিমন্ত্র আলহাজ ডাঃ মুরাদ হাসান ও স্থানীয় প্রশাসন যৌথ উদ্দ্যোগে গ্রহন করেছেন দিনরাত ২৪ ঘন্টা নানা কর্মসুচী।

এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে দুপুর পেরিয়ে  বিকেল পর্যন্ত দিনভর  এমপির প্রতিনিধি ও সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মদ উপজেলার ৮টি ইউনিয়নের জন প্রতিনিধিদের সচেতনতা মূলক আলোচনা সভা,  মাস্ক বিতরন সহ সুস্থ থাকার জন্য পরামর্শ দেন।

এ সময় স্ব ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার সর্ববৃহৎ পোগলদীঘা ইউনিয়নের বার বার স্বর্ন পদক প্রাপ্ত চেয়ারম্যান সামস উদ্দিন সামস বলেন, আমরা মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর নিদের্শে গত কয়েকদিন যাবৎ করোনা ভাইরাস নিয়ে সচেতনাতা মূলক আলোচনা র পাশাপাশি সরিষাবাড়ীর প্রায় চার লক্ষাধিক জন সাধারনের কাছে গিয়ে ভয় নয় সচেতন হওয়ার জন্য কাজ করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ