সরিষাবাড়ী থানায় রোব্বার রাতে মতিউর নামে এক কথিত সাংবাদিকের বিরোদ্ধে সহস্রাধিক লোককে সাথে নিয়ে লাকী আক্তার নামে এক গৃহবধু অভিযোগ দায়ের করেছে।
সরিষাবাড়ীর জাতীয় দৈনিকের সাংবাদিকরা রাতেই খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিমের সাথে যোগাযোগ করলে ওসি অভিযোগের সততা স্বীকার করেন।

রোব্বার সকালে ঐ অভিযোগ এবং এলাকায় স্বরেজমিনের ভিত্তিতে জানা গেছে, মামলার বাদী লাকী আক্তার একজন অসহায় দরিদ্র ইট ভাটার শ্রমিকের স্ত্রী। লাকী আক্তার দীর্ঘদিন ধরে সেলাইয়ের কাজ করতো। সেলাই নিয়ে পার্শ্ববর্তী বাড়ীর জুলেখা নামে এক মহিলার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে জুলেখার পরিবারের লোকজন ১৫/১০/২০২০ইং তারিখে বাদী লাকী আক্তারের স্বামী হারুনুর রশীদকে মারপিট করলে হারুন গুরুতর জখম হয়ে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।
বিষয়টি নিয়ে গ্রামের মাতা মুরুব্বীরা ২০/১০/২০২০ইং তারিখে উভয় পক্ষকে ডেকে নিয়ে শালিশ বৈঠক করে। উক্ত শালিশে বিবাদী পক্ষকে বাদীর স্বামীর চিকিৎসা বাবৎ ৪০ হাজার টাকা জরিমানা করে সুষ্ঠু ভাবে সমাধা করে দেয়। ঐ শালিশ বৈঠকে একই গ্রামের কাদিয়ানী সমর্থিত কথিত এক সাংবাদিক ৪০ হাজার টাকা থেকে ৩০০০/- (তিন হাজার) টাকা দাবী করে। বাদী লাকী আক্তার এবং তার স্বামী হারুনের পরিবার ঐ সাংবাদিককে টাকা দিতে অস্বীকার করায় কথিত সাংবাদিক মতিউর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে ”সকালের সময়“ নামে এক পত্রিকায় ইজ্জতের মূল্য ৪০, ০০০/- (চল্লিশ হাজার) টাকা এই শিরোনামে একটি সংবাদ পরিবেশন করে। এতে বাদী লাকী আক্তার তার ইজ্জতের মান হানি হয়েছে মনে করে বিষয়টি তার নিজ গ্রামসহ আশে পাশের তিন চার গ্রামের লোকদেরকে অবহিত করে। অবশেষে তিন চার গ্রামের ৫/৬ সহা¯্রাধিক লোকের পরামর্শে প্রায় সহা¯্রাধিক লোককে সাথে নিয়ে রোব্বার রাতে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে নাওগোলা গ্রামের মাতাব্বর ফরিদ হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি নান্নু মিয়া, যুবলীগ সদস্য মোতালেব, প্রফেসর বেলাল হোসেন, ব্যবসায়ী জুহরুল ইসলাম, আলফাজ উদ্দিন, পলাশ, আকবর আলীসহ অন্ততঃ ৫০ জনে জানান, আমাদের গ্রামটি শান্তি প্রিয় ছিল, গত ৪/৫ বছর ধরে ঐ কাদিয়ানী সমর্থিত মতিউর নামে এক কথিত সাংবাদিক যখন বিভিন্ন স্থানীয় পত্রিকায় লেখা লেখি শুরু করে সেই থেকে গ্রামে বিশৃংখলা দেখা দেয়। গ্রামে অনেকের নিকট থেকে বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়ে টাকা পয়সা নেয়। গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে এর প্রতিকার চায়, কিন্তু পথ পায়না ঐ কথিত সাংবাদিকের হাত থেকে বাচার । গ্রামবাসী কথিত সাংবাদিক মতিউরের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সঠিক বিচার দাবী করেছে।
You must be logged in to post a comment.