বুধবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পিংনা ইউনিয়নের পিংনা বাজারের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আজমল আজাদ টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্ভোধন করা হয়।
পিংনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেন ছানা মিয়ার সভাপতিত্বে উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ ব্যাংকার ও এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট এন্ড হেড অব দা জোন, ময়মনসিংহের বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ব্যাংক তারাকান্দি শাখার ম্যানেজার এসএ ভিপি শহিদুল আলম, ইসলামী ব্যাংক হেড অফিসের অডিটর সাইফুল ইসলাম, সরিষাবাড়ী আরানগর বাজার শাখার শাখা ব্যবস্থাপক মোখলেসুর রহমান, পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ওয়াকার হাসান বাবন,ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম আল মামুন ও কে এম আক্রাম হোসেন গোলাপ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বশির আহম্মেদ ফিতা ও কেক কেটে ব্যাংকের শাখা উদ্ভোধন করে উপস্থিত সুধীবৃন্দের মাঝে ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের ভুমিকা তুলে ধরেন।
পিংনা বাসীর দীর্ঘদিনের দাবী ইসলামী ব্যাংকের এমন একটি শাখা উদ্ভোধিত হয়ে তাদের আশা পুর্ণ হলো এমন প্রত্যাশা অনেকের।
You must be logged in to post a comment.