জামালপুরের সরিষাবাড়ীতে দোকান বাকীকে কেন্দ্র এক ইউপি চেয়ারম্যান লাঞ্চিতের হওয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় শিমলা বাজারের জনৈক এক ঔষধের দোকানে।
এক বিশ্বস্থ সুত্রে জানা গেছে, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসুর রহমান খান শিমলা বাজারে জনেক এক ঔষধ ফার্মেসী থেকে কিছু টাকার ঔষধ বাকী নেয়। দোকানের কর্মচারী বাকী টাকাটা চাইলে কর্মচারীর গালে চর থাপ্পর দেয় ঐ চেয়ারম্যান। কর্মচারীও তার পায়ের জুতা খুলে জন সম্মুখে ঐ চেয়ারম্যানের গালে জুতা মারে। এক পর্যায়ে ঘটনা আরো বড় হতে থাকলে আশে পাশের লোকজন পরিস্থিতি সামলে নেয়।
এ ব্যাপারে চেয়ারম্যান মুনসুর আলীর সাথে কথা হলে তিনি জানান, জুতা মারামারি হয়নি, তবে একটু কথা কাটাকাটি হয়েছে।
You must be logged in to post a comment.