সরিষাবাড়ীতে আ’লীগের দু”গ্রুপে সংঘর্ষ-পুলিশসহ আহত ৪০

সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ২:৪৪ অপরাহ্ন

মঙ্গলবার সন্ধায় সরিষাবাড়ীর তারাকান্দিতে বিজয় দিবসের আলোচনাকালে স্থানীয় আ’লীগের দুগ্রপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এতে উভয় গ্রুপকে নিয়ন্ত্রন আনতে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন বেলাল হোসেন (৪০) আজমত আলী (৩৬) লিটন (৩৫) লালচান (২৪)উজ্জল (৩৩) জাহিদুল ইসলাম রনি(২১)সাইফুল ইসলাম(৩৩)মিন্টু(৪০)সহিদুল ইসলাম মানিক (২১) ঠান্ডু মিয়া (৩০)আনোয়ার হোসেন (৫০)আবুল হোসেন (৫০) গাজী (৫০) মামুন (২৮)হাফিজুর (২৬) সাগর (২১) শান্ত (২২) মিযান (২৫)সাইদুর (২৬)সহ আরো ১৫/১৬জন।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের আইসি তরিকুল ইসলাম সহ স্থানীয় লোকজন জানায়, সন্ধার সময় গেটপারে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাখাওয়াতুল আলম মুকুল দলীয় লোকজন নিয়ে বিজয় দিবসের কর্মসুচী নিয়ে আলোচনা করতে ছিলেন। কে বা কারা উস্কানি মূলক কথাবার্তা বললে তারাকান্দি এলাকার রফিক সমর্থক এর কিছু লোক পাশেই অবস্থান করছিল। মুহুর্তের মধ‍্যেই সরিষাবাড়ী থেকে যাওয়া আলীগ যুবলীগ ও ছাত্রলীগের ছেলেপেলেদের সাথে ইট পাটকেল দিয়ে ঢেলা ঢেলি শুরু হয়। নিকটস্থ তারাকান্দি ফাড়ির পুলিশ সদস‍্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইট পাটকেলের আঘাতে পুলিশের ইনচার্জ তরিকুল সহ আরো ৪/৫ জন পুলিশ সদস‍্য আহত হয়।

তারাকান্দি এলাকার আলীগ নেতা রফিকুল ইসলাম জানায় প্রতিপক্ষরা গুলি ছুড়ে এতে আমার দলীয় মামুন ও গাজী গুলি বিদ্ধ হয়।

এদিকে তারাকান্দি পুলিশ ফাড়ির  আইসির বক্তব‍্য চাওয়া হলে তিনি জানান,গোলাগুলির কোন শব্দ আমরা পাই নাই।  এমপির প্রতিনিধি সাখাওতুল আলমের লোকজন জানান,রফিক গ্রুপের বাহিনীরাই প্রথমে কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারাকান্দি ও সরিষাবাড়ী থম থমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ