জামালপুরের সরিষাবাড়ীতে খাস জমির দাবিতে আদিবাসী নারী-পুরুষরা বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে।
উপজেলা আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির উদ্যোগে রোববার বেলা ১২ টার দিকে এ বিক্ষোভ মিছিল করে আদিবাসিরা। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে জমায়েত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি সুবল রায় ও সাধারন সম্পাদক আনন্দ রায়।
তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে রেল লাইনের ধারে নানা প্রতিকুলতার মধ্যদিয়ে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছি। স্থানীয় ভাবে বসবাসের একটু জমির জন্য দিনের পর দিন বছরের পর বছর ধরে এ দাবি জানিয়ে আসলেও কোন কাজ হয়নি। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদের কাছে স্বারকলিপি প্রদান করে।
You must be logged in to post a comment.