দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের অধীনে ২০১৯-২০২০ অর্থ বছরে ১ম পর্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এর সার্বিক তত্ত্বাবধানে শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে নিম্ন বিত্ত, দরিদ্র ও হত দরিদ্র ২৪টি পরিবার ভালো মানের সরকারি পাকা ঘর পেয়ে স্বাচ্ছন্দে জীবন-যাপন করছে ও তাদের মুখে আনন্দের হাসি ফুঁটেছে।
২০১৯-২০২০ অর্থ বছরে ১ম পর্যায় শরীয়তপুর সদর উপজেলায় যে সকল ব্যক্তিরা সরকারি পাকা ঘর পেয়েছেন ঐ সকল উপকার ভুগী ব্যক্তিরা হলেন, চন্দ্রপুর ইউনিয়নের মোঃ মান্নান শেখ, ফুলমতি বেগম ও আঃ আব্দুল মান্নান মিয়া। বিনোদপুর ইউনিয়নের মোসাম্মৎ চয়মন নেছা মোঃ রিয়াজুল। শৌল-পাড়া ইউনিয়নের হাসান হাওলাদার। চিকন্দি ইউনিয়নের আবুল কাশেম তালুকদার, বাবুল মাদবর ও হালিম মাদবর। ডোমসার ইউনিয়নের মোঃ ইসমাইল রাড়ী, মোঃ মুনসুর তপেদার ও মোহাম্মদ আলী তপেদার। পালং ইউনিয়নের মোঃ ইলিয়াস সরদার ও মোঃ দ্বীন ইসলাম সরদার। তুলাসার ইউনিয়নের ছালমা বেগম। রুদ্রকর ইউনিয়নের মোঃ শাজাহান মোল্যা ও সরুফা বেগম। চিতলিয়া ইউনিয়নের মোঃ মালেক মাদবর। আংগারিয়া ইউনিয়ের মোঃ মহসিন হাওলাদার ও মাহমুদপুর ইউনিয়ানের মোঃ সাগর মিয়া ঢালী।
সরজমিন ঘুরে স্বাচ্ছন্দে জীবন-যাপনকারী ও উপকারভুগী ব্যক্তিদের সাথে আলাপকালে তাঁরা বলেন, আমাদের ঝর বৃষ্টি দুর্যোগ সহনীয় রোধ কোন প্রকার ঘর ছিল না, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের কথা চিন্তা করে আমাদেরকে ভাল মানের পাকা ঘর দিয়েছে তাই আমরা বর্তমান সরকারের প্রতি চির কৃতজ্ঞ।
You must be logged in to post a comment.