সমৃদ্ধশালী দেশ গড়তে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান শেখ তন্ময়ের

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ১১:১৫ অপরাহ্ন
‘কোনো স্বাধীনতাবিরোধী শক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যাব এটাই আপনাদের কাছে আমার অঙ্গীকার’...

বায়জিদ হোসেন, (মংলা) বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাট-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের সাথে মতবিনিময় সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের শতভাগ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ১৪ ডিসেম্বর’১৮ দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে ঐ মতবিনিময় সভায় শেখ তন্ময় বলেন, আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। কোনো স্বাধীনতাবিরোধী শক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যাব এটাই আপনাদের কাছে আমার অঙ্গীকার।

শেখ তন্ময় আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য বাগেরহাট-২ আসনে হিন্দুদের ৭০ হাজার ভোটের শতভাগ নৌকার পক্ষে বলে আশা করেন।

এসময়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা করতালি দিয়ে শেখ তন্ময়ের বক্তব্য স্বাগত জানায়। বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী শেখ তন্ময়ের সাথে সনাতন হিন্দু ধর্মাবলম্বী সাথে মতবিনিময় সভার আয়োজন প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে ঐ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা হিন্দু, বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, আওয়ামীলীগ নেতা ফরিদা আক্তার বানু লুসী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী সোনা প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ