সমাজ সেবায় বিশেষ অবদানে শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ১১:০১ অপরাহ্ন
সম্মাননা স্মারক গ্রহন করছেন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক পারভেজ খান। ছবি : প্রতিনিধি

বায়জিদ  হোসেন, বাগেরহাট।।

আর্তমানবতার সেবায় অবদান রাখার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনকে সম্মাননা স্মারক প্রদান করেছে মোংলা স্টুডেন্টস ক্যাটারস্।

মঙ্গলবার (২৫ জুন) সংঘটনের উপদেস্টা আলহাজ্ব শেখ ককামরুজ্জামান জসিম অনুপস্থিত থাকায় সম্মাননা স্মারক গ্রহন করেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক পারভেজ খান।

এসময় উপস্থিত ছিলেন মোংলা স্টুডেন্টস ক্যাটারসের সভাপতি আজিজুর মোড়ল সংঘটনের সহ-সভাপতি বায়জিদ হোসেন, আল আমিন প্রমুখ। উল্লেখ্য, দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা উপজেলায় যে সংগঠনটি আর্তমানবতার কল্যাণে কাজ করে সবার হৃদয় জয় করে নিয়েছে সে সংগঠনটির নাম হলো শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন।

মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মানবতার মহান সেবক মরহুম শেখ আব্দুল হাই সাহেবের নামানুসারে এ সংগঠনটির নামকরণ করা হয়েছে। মোংলা সরকারি কলেজ ও বঙ্গবন্ধু মহিলা কলেজের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সালের ১৫ মার্চ এ সংগঠনটি যাত্রা শুরু করে । ৩১ জন সদস্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ