সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন সনদ পেল সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৭:১০ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অধীনে ঢাকা সমাজসেবা অধিদপ্তরের অনুমোদনক্রমে নোয়াখালী সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন সনদপত্র পেল “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন”। যার নিবন্ধনকৃত প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর নোয়া-৮৪৮/২২।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নোয়াখালী জেলার সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে ফাউন্ডেশনে সভাপতি মোঃ ওমর ফারুক ও প্রচার সম্পাদক আবু মাহি মোস্তফা এর হাতে সনদপত্র তোলে দেয় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক।

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৬১ সালের সেচ্ছামূলক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (নম্বর ৪৬) এর ৪ (৩) ধারার অধীনে নোয়াখালী সুবর্ণচর উপজেলার “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন” এই বর্ণিত শর্তাদি পূরণ করায় এই ফাউন্ডেশনকে সরকারি সীলমোহরে নিবন্ধন করা হয়।

উক্ত ফাউন্ডেশন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধনকারী কর্তৃপক্ষের সাক্ষরিত চলতি মাসের গত ১৪ ফেব্রুয়ারি তারিখে ০১১৮৩৮৫ ক্রমিক নম্বরের নোয়া-৮৪৮/২২ নিবন্ধন সনদপত্রটি ফাউন্ডেশনকে প্রদান করেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাপরিচালক সিরাজ ইবনে মোস্তফা বলেন, সুবর্ণচর উপজেলার গরিব অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে সংগঠিত এই ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে বাসস্থান, পুর্নবাসন, চিকিৎসা ও শিক্ষা খ্যাতে সহযোগিতা করে আসছে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন হওয়ায় আমাদের পূর্বপরিকল্পিত স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা আরো এক ধাপ এগিয়ে গেলো এবং স্থায়ী প্রকল্পের অংশ হিসেবে এই প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে খুব শীঘ্রই হাসপাতালের কাজ শুরু করতে পারবেন বলে তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ