”সব সময় আপনাদের কল্যণে কাজ করেছি, নিজের জন্য কিছুই করি না”

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ১:৩৫ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন। প্রতিপক্ষ যতই দূর্বল হোক না কেন তাদের কোন অবস্থায় ছোট করে দেখা যাবেনা।

সবাই সেদিকে লক্ষ্য রেখে ঐক্যবদ্ধ হয়ে দলের সকল নেতা-কর্মী দের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই।  সেই সাথে সরকারের সকল উন্নয়ন এর কথা সাধারন মানুষের কাছে পৌছে দিতে বলেন মেয়র। তিনি আরো বলেন মানুষকে বুঝাতে হবে কেন তারা নৌকায় ভোট দেবেন ! কারন গুলো তাদের বুঝাতে হবে। বিএনপি জোট সরকারের আমলর সেই ভয়াবহ সময় তাদের মনে করিয়ে দিতে হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা তাদের বোঝাতে হবে। এময়ম কর্মী সভায় প্রধান অতিথি উপজেলা ও পৌর শাখায় দুটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করের খুলনা সিটি মেয়র । উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সুনীল কুমার বিশ্বাস কে আহবায়ক, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন কে সদস্য সচিব করে উপজেলা কমিটি ও পৌর আওয়ামীলীগ এর সভাপতি শেখ আঃছালাম কে আহ্বায়ক সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান কে সদস্য সচিব করে ঘোষণা দেন কমিটি দুটির।

বিজয় দিবস উপলক্ষে তিনি বলেন পত্যেক ইউনিয়ন এ আলাদাভাবে বিজয় দিবসের রেলী ও আলোচনা সভা করতে হবে। সেই সাথে পৌরসভাকেও ও আলাদা বিজয় দিবসের রেলী ও আলোচনা সভা করতে আহব্বান জানান মেয়র । আগামী ১৬ তাং থেকে ২৭ তং পর্যন্ত মোংলায় বিজয় দিবস উপলক্ষে জনতার মঞ্চ তৈরী করতে হবে, সেখানে মুক্তিযুদ্বের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। পরিবেশন করা হবে মুক্তিযুদ্বের গান। প্রধান অতিথি বক্তব্যের শেষে মূর্হুতে আবেগ এ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মেয়র খালেক।

তিনি বলেন দীর্ঘ আঠাশ বছর আপনাদের পাশে থেকে কাজ করেছি। সব সময় আপনাদের কল্যানে কাজ করেছি,নিজের প্রয়োজন এ কিছুই করি নাই,তিনি বলেন আওয়ামীলীগ একটা বড় দল এখানে অনেকেই মনোনয়ন চাইতে পারে,তাদের সাথে আমার ব্যাক্তিগত কোন মতবিভেদ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল যাচাই বাছাই শেষে হাবিবুননাহার কে নৌকার মাঝি করেছেন। তাই সকল ধরনের মতভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে হাবিবুননাহার এর জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি। বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় মোংলা উপজেলা ও পৌর আঃলীগের উদ্দোগে আয়োজিত কর্মি সমাবেসে এসব কথা বলেন।

মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী বেগম হাবিবুন নাহার,।  কর্মি সমাবেসে ওন্যনের মধে বক্তিতায় রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আঃছালাম,সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান,উপজেলা যুবলীগের সভাপতি মোঃইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, সাধারন সম্পাদক শেখ আল মামুন,সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি, সেচ্ছাসেবকলীগ সভাপতি মিজান তালুকদার, সাধারন সম্পাদক ফাহিম হাসান অন্তর,নূর আলম,সবুজ মন্ডল,শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সভা পরিচালনা করেন, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃইস্রাফিল হাওলাদার।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ