সব ধরনের কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করব -মন্ত্রীপরিষদ সচিব

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১:৫৪ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

দেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে সে কথা চিন্তা করছে সরকার। সেই সাথে সরকারি চাকরিতে সকল ধরনের কোটা উঠিয়ে দেবার সুপারিশপত্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন কোটা পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার ১৩ আগস্ট ২০১৮ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোটার নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আমরা মেরিটকে (মেধা) প্রাধান্য দিয়ে অলমোস্ট (প্রায়) কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করব।’

শফিউল বলেন, ‘তবে কোর্টের একটা রায় রয়েছে, মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করতে হবে। যদি খালি থাকে তবে খালি রাখতে হবে। এটার ব্যাপারে কোর্টের মতামত চাইব, কোর্ট যদি এটাকেও উঠিয়ে দেয় তবে কোটা থাকবে না।’

‘আর কোর্ট যদি রায় দেয় না ওই অংশটুকু সংরক্ষিত রাখতে হবে তবে ওই অংশটুকু বাদ দিয়ে বাকি সবটুকু উন্মুক্ত করে দেয়া হবে। এটা হলো প্রাথমিক প্রপজিশন।’

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ