সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রীকে মুক্ত করতে হবে: মসিউর 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৭:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।  

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা,ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মসিউর রহমান।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রধান নির্বাচনী অফিসে কর্মীসভায় তিনি এ কথা বলেন। মসিউর রহমান বলেন। পুরনো ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ এখন ধানের শীষে ভোট দেওয়া। অনেক বাঁধা আসবে, সব প্রতিরোধ করে দলের পক্ষে কাজ করতে হবে। নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির  সহ-সভাপতি মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আয়নাল হাসান, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম তোতাসহ অন্যান্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ