সফল সমাপ্তি হলো আড়মুখী দাখিল মাদ্রাসা ময়দানে তাফসিরুল কুরআন মাহফিল

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ১:২১ পূর্বাহ্ন
প্রধান বক্তা কুষ্টিয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হজরত মাওলানা হাসান আল মামুন লাল....

এইচ আর হাসু ।। 

ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী আড়মুখী দাখিল মাদ্রাসা ময়দানে সফলভাবে সমাপ্ত হয়েছে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল।

১১ই ফেব্রুয়ারী’১৯ বাদ আসর আড়মুখী দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও মাহফিল আয়োজক কমিটির সভাপতি আবু হাশেম বিশ্বাসের সভাপতিত্বে মাহফিলের কার্যক্রম আরম্ভ হয়।

মাহফিলে অতিথির আসন অলংকৃত করেন ১৭ নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআনের তাফসির করেন সুদুর কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হজরত মাওলানা হাসান আল মামুন লাল।

ঐতিহ্যবাহী আড়মুখী দাখিল মাদ্রাসা ময়দানে একাংশে শ্রোতা ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ…

বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে মাওলানা মোহাম্মদ আবু সাঈদ চৌগাছা, আড়মুখী দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ আবদুল জলীল, ক্বারী মোঃ হায়দার আলী ও স্থানীয় উলামায়ে কেরামগণ।

মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম।

মাহফিলে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির একদল সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। 

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ