আব্দুল বারকে ভূইয়া, শরীয়তপুর ।।
শরীয়তপুর জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে ছাব্বিশপাড়া গ্রামের ফারুক ঢালী(৪০) নামে এক সন্ত্রাসী তান্ডবে ৬ গ্রামবাসী অতিষ্ঠ হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাজিরা উপজেলা মূলনা ইউনিয়নে ছাব্বিশপাড়া,হামগাঁও,নগর বোয়ালিয়া, খোড়াতলা,ফকির কান্দি, গয়ঘর গ্রামের স্থানীয় একাধিক বিভিন্ন শ্রেনীর পেশা মানুষের সাথে আলাপকালে জানা যায় ফারুক ঢালী ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রভাবশালী কুচক্র মহলে ছত্র ছায়ায় থেকে প্রায় ১০ থেকে ১২ বছর যাবত দাঙ্গা হাঙ্গামা জুলুম নিপীরণ সহিংশতা হত্যা কান্ড বোমাবাজী ও বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।
সন্ত্রাসী ফারুক ঢালীর তান্ডবের হাত থেকে রেহাই পায়নি এলাকার জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও সাংবাদিক। ছাব্বিশপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, ১৯৭১ সালে জীবন বাজি রেখে জুলুম নিপীরণের হাত থেকে রেহাই পেতে যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীন করেছেলাম প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম সুখে শান্তিতে বসবাস করব কিন্তু পরিতাপের বিষয় ফারুক ঢালীর মত এক শ্রেনীর সন্ত্রাসী মানুষের জন্য সুখে শান্তিতে এলাকায় বসবাস করতে পারছি না।
জয় নগর ইউনিয়ন পরিষদের ১-২-৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লুপা আক্তার রহিমা জানান, প্রায় দুই মাস পূর্বে ফারুক ঢালীর নেতৃত্বে খোড়াতলা গ্রামের হামেদ বেপারী ও আমাদের জমিতে অবৈধ ড্রেজার দিয়ে জোর পূর্বক বালু উত্তোলন করেছিলেন, বালু উত্তোলনে বাধা দিলে ফারুক ঢালী ও তার সন্ত্রাসী বাহিনী আমার স্বামী বারেক বেপারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে দীর্ঘদিন আমার স্বামী ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন আমি নিজে বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছি, যাহার জি.আর নং-৩ তাং-০৪/০৪/২০ইং ধারা নং ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/১১৪, মহিলা মেম্বার লুপা আক্তার আরও বলেন, গত ২২/০৫/২০ইং তারিখে সন্ত্রাসী ফারুক ঢালীকে বিকেল ৪টার দিকে জাজিরা থানা পুলিশ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
আমি জাজিরা থানার ইনচার্জ মোঃ আজহারুল ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছি, সন্ত্রাসী ফারুক ঢালী আমার মামলার এজাহার ভুক্ত আসামী,একথা জানা সত্ত্বেও জাজিরা থানার ওসি আজহারুল ইসলাম শুকৌশলে সন্ত্রাসী ফারুক ঢালীকে ছেড়ে দিয়েছে কিন্তু আদালতে প্রেরন করেননি। সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীর যোগসাজসে ফারুক ঢালী এলাকার মধ্যে সন্ত্রাস করে বেড়াচ্ছে।
চ্যানেল টি.ভি বাংলা ও জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন শেখ জানান, পূর্ব ছাব্বিশ পাড়া ২২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ দিন যাবত বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এমন এক সংবাদের ভিত্তিতে দেশ ও জাতির কল্যানে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ মিয়ার সাথে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চাইলে এক পর্যায়ে প্রধান শিক্ষক বলেন আমি তেমন কিছু জানি না, ফারুক ঢালী ও আব্দুল খালেক ঢালী বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির বিষয়ে ভালো জানেন, ০৮/০৫/২০ইং তারিখে ফারুক ঢালী মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ফারুক হোসনে শেখ কে প্রান নাশের হুমকি দেয়, ১৪/০৫/২০ইং তারিখে অভিযুক্ত ফারুক ঢালীর বিরুদ্ধে জাজিরা থানায় একটি সাধারন ডায়েরি করা হয়, যাহার নং-৫২৮ অদ্য পর্যন্ত জাজিরা থানা পুলিশ তেমন কোনো ব্যবস্থা গ্রহন করেননি। প্রায় ৬ বছর পূর্বে নগর বোয়ালিয়া গ্রামে মির কাশেম আলী হত্যা মামলার আসামী সন্ত্রাসী ফারুক ঢালী।
খোড়াতলা জামে মসজিদের ইমাম ও নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ সরোয়ার হোসেন বলেন, আমি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কোরান ও হাদিসের আলোকে সন্ত্রাস মাদক জুলুমবাজ সহিংশতাকারী বিরুদ্ধে জুম্মার খুতবায় আলোচনা করায় ফারুক ঢালী আমার উপরে ক্ষীপ্ত হয়ে গংগানগর বাজারে লোক সমাজে আমাকে অপমান করেছে।
অত্র এলাকার শান্তি প্রিয় কৃষক শ্রমিক দিনমজুর চাকরিজীবী ব্যবসায়ী-সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আইন শৃঙ্খলা বাহিনী কাছে দাবি সন্ত্রাসী ফারুক ঢালীকে আইনের আওতায় এনে এলাকায় স্বস্তি ফিরিয়ে দিন।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ফারুক ঢালীর বিরুদ্ধে থানায় মামলা ও জি.ডি রয়েছে, মামলা ও জি.ডি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত ফারুক ঢালীর সাথে মুঠোফোনে স্থানীয় এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের বিষয় জানতে চাইলে ফারুক ঢালী বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
You must be logged in to post a comment.