বসন্তের চাওয়া-পাওয়া

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ১:৪৫ অপরাহ্ন

বসন্তের চাওয়া-পাওয়া
          তাসলিমা পাটোয়ারি।।

…………………………………………………………………………………………………………………………….

আজ আবার বসন্ত এসেছে কিন্ত তুমি নেই ঘরে
তোমার হাসিমাখা চাঁদ মুখটি হারাচ্ছি স্বপ্নে; বেঘোরে,
ভেবেছিলাম এবার বসন্তেও থাকবো একই নীড়ে
কোথায় যেনো তুমি হারিয়ে গেলে ব্যস্ততার ভীড়ে।

চোখ খুলে দেখি আজ প্রথম ফাল্গুনি সকাল
কিন্ত তুমি বিনে এই মনে সুখের বড্ড আকাল,
তুমি সেদিনের সেই জেদ পুষে রাখলে হৃদয়ে
ও ফাগুন শোনো, তুমি এলে মোর ঘরে বিদায়ে।

তবুও ব্যস্ত সবাই ছুটে চলে অফিসের পানে
কিবা ফাগুন, কিবা চৈত্র খুঁজে ফেরে জীবনের মানে,
তীব্র রোদেও ক্লান্ত হয় না, কৃষক-মজুরেরা খাটে
নিজ স্বার্থ করতে আদায় ফন্দি-ফিকির আটে।

ও ফাগুন, তুমি হৃদয় মাঝে যন্ত্রণা- আহাজারি,
এসেছো তবু রাখবো কোথায় নাই যে বসত বাড়ি।
দিয়ে গেলে শত ব্যাথা আর নিয়ে এলে দুখ
তবু আমি বারংবার দেখতে চাই বসন্তেরই মুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ