সড়ক দুর্ঘটনার শিকার ঝিনাইদহের ২ সাংবাদিক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন যমুনা টিভি ও ঝিনাইদহ চোখের সম্পাদক নাসিম অানসারী ও ৭১টিভির রাজিব হাসান।শনিবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে শহরের হামদহ শান্তি পাড়ায় সংবাদ সংগ্রহের কাজে যাবার পথে এ  দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিক রাজিব হাসান জানান, শহরের হামদহ শান্তি পাড়ায় প্রবেশ করলে সড়কের উপর মোবাইলে কথা বলা অবস্তায় বাইসাইকেল অারোহী অামাদের মটর সাইকেলে সাথে সজোরে ধাক্কা মারলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অামরা দুজন ছিটকে বাইক থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্বক অাহত হয়।
পরে তাদের কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সদর হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মনির আহমেদ জানান, রাজীব হাসানের বাম হাতের কব্জি ফ্র্যাকচার হয়েছে। এবং নাসিম অানসারী বাম সাইডের কমরে আঘাত প্রাপ্ত হয়েছে। তিনি আরো জানান ভয়ের কোন কারন নেই পনেরদিনের রেষ্ট ও দু সপ্তাহের  ঔষধ চলবে।
2 Attachments

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ