মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
”পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” -এ শ্লোগানে লক্ষ্মীপুরে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ।এসময় সচেতন হউন, নিরাপদ থাকুন স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
রবিবার (২৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ। এতে অংশ নেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও সদর মডেল থানার ওসি লোকমান হোসেনসহ পুলিশ বিভাগের কর্মকর্তারা।
পরে সচেতন করার লক্ষ্যে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক, পরামর্শমূলক ও উপদেশমূলক বার্তা লেখা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.