আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ডি.এম খালী ইউনিয়নে চর ভয়রা উচ্চ বিদ্যালয়ে আনন্দ মুখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ জুলাই চর বয়রা উচ্চ বিদ্যালয়ের কক্ষে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে অভিভাবক ভোটারদের অংশ গ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে নাগরিক ঐক্য পরিষদ ও জনতার ঐক্য পরিষদ নামে ২টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী অভিভাবক সদস্য প্রার্থীসহ সংরক্ষিত মহিলা প্রার্থী হিসেবে সর্বমোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ, ভেদরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মস্তফা কামাল ও চর-ভয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাচনী নীতিমালা ও আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক সহ পুলিশের একটি দল ও প্রিন্ট মিডিয়া ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে বিকাল ৬.০০ টার দিকে জনসাধারণের সম্মুখে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয় এবং নাগরিক ঐক্য পরিষদ প্যানেলের মোঃ বশির উল্লাহ্ সরদার, মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, মোঃ সাইফুল ইসলাম ঢালী, মোঃ শাহ আলম সরদার ও সংরক্ষিত মহিলা পারভীন আক্তার অভিভাবক সদস্য পদে জয়লাভ করেছেন বলে ঘোষণা দেন। নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে উপস্থিত জন সাধারনের উদ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাখেন, ডি.এম খালী ইউনিয়নের পরিষদের চেয়াম্যান মাষ্টার মোঃ জসিম মাদবর, কাচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবুল হাসেম দেওয়ান, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা, প্রমুখ শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, নাগরিক ঐক্য পরিষদটি হলে বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এম,পি ও চেয়ারম্যান জসিম মাদবরের প্যানেল।
আমাদের এই প্যানেল নির্বাচনে জয়লাভ করেছে তাই আমরা অত্যান্ত আনন্দিত, আমাদের বিদ্যালয়ের মান উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ন করতে হলে আমাদের নেতা এ কে এম এনামুল হক শামীম সাহেবের সহযোগীতা প্রয়োজন। তাই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ সঠিক সিদ্ধান্তে ভোট দিয়ে নাগরিক ঐক্য পরিষদ প্যানেলকে নির্বাচিত করেছে।
You must be logged in to post a comment.