সখিপুরের ডি.এম খালিতে অগ্নিকান্ডে হতদরিদ্র তাছু বেগমের ঘর পুড়ে ছাই

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯, ১০:৪১ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি।।

সখিপুরে ডি.এম খালি ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড চর-পায়াতলি মোল্লা কান্দি গ্রামের হত দরিদ্র তাসলিমা ওরফে তাছু বেগম (৫৫) নামে এক বিধবা নারীর বসত ঘরসহ গোয়াল ঘর অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গিয়েছে বলে জানা গেছে।

হতদরিদ্র তাছু বেগম জানান, গত ১৭ জুলাই বুধবার গভীর রাতে গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতে, এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাছু বেগম আরো জানান, ভয়াবহ অগ্নিকান্ডে আমার বসত ঘরসহ ঘরের সকল আসবাবপত্র ও আমার একমাত্র জীবিকা উপার্জনের ব্যবস্থার উপায় একটি মাত্র দুধের গাভী বাচ্চাসহ আগুনে পুড়ে গিয়েছে। আমি এখন সহায় সম্বলহীন হত দরিদ্র অসহায় হয়ে পরেছি। আমি যেন আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে সাভাবিক জীবন যাপন করতে পারি।

তাই স্থানীয় প্রশাসন জন প্রতিনিধি ও সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ