সকল বাঁধাকে উপেক্ষা করে শার্শায় ব্যাপক গম চাষ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৩০ অপরাহ্ন
‘ব্লাস্ট ভাইরাস না থাকায় গম আবাদ ভালো হয়েছে... চাষীরা লাভবান হবে’....

জাকির হোসেন, শার্শা, যশোর প্রতিনিধি ।।

ফসলের মধ্যে ব্যাপক পুষ্টি সম্পূর্ণ একটি ফসলের নাম গম। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী গম থেকে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন, রুটি, বিস্কুট, কেক ইত্যাদি যা আমাদের শরীরের বিভিন্ন পুষ্টিজনিত ঘাটতিকে পূরণ করতে সাহায্য করে।

গম চাষ একটি লাভজনক ফসল হলেও বর্তমান সময়ে এ চাষের প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষীরা। যে গম দেশের মাঠে প্রান্তরে ব্যাপকভাবে চাষ হতো সেই গম চাষের প্রতি অনীহা দেখা দিয়েছে চাষীদের মাঝে। গম চাষে ব্যাপক বিস্তার লাভ করা উৎপাদনশীল ফসলটি আজ চাষের অনুপযোগী হয়ে পড়েছে।

এই গমই চাষের মধ্যে দেশে দানা ফসল হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করে। আর আজ ক্রমেই এই গম চাষ ব্যাপক হ্রাস পেয়েছে।

গত কয়েক বছর পেছনের দিকে লক্ষ্য করলে দেখা যায়, গম চাষের ব্লাস্ট ভাইরাস কতটা ক্ষতি করেছে এই গম চাষে। চলতি বছরে যশোরের শার্শা উপজেলায় গমের আবাদ হচ্ছে মাত্র ৭ হেক্টর জমিতে।

যা বিগত কয়েক বছর আগে এই উপজেলাতে গম চাষ হয়েছে ৫শ’ হেক্টরের উপরের। যা তারও আগে ১ হাজার হেক্টর ছাড়িয়েছিল। গম চাষের প্রতি চাষীদের চলতি গম আবাদে এক প্রকার নিরুৎসাহিত করছেন বলে অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগরা। 

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, যশোরের শার্শা উপজেলায় কৃষি পণ্য উৎপাদন হিসেবে এক সময় বিখ্যাত ছিল। বছরের বিভিন্ন সময়ের নানা প্রতিকূলতার মধ্যেও সব সময় ব্যস্ত থাকতো কৃষি কাজে। এই উপজেলার চাষীদের চাষযোগ্য ফসলের অন্যতম একটি ফসল হিসেবে ছিল এই গমের আবাদ।

কিন্তু হঠাৎ করেই গত কয়েক বছর ধরেই ব্যাপক ভাটা পড়ে গম চাষে। গমে ক্ষতিকর ব্লাস্ট ভাইরাস থাকায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে এই উপজেলাসহ দেশের বিভিন্ন চাষযোগ্য অঞ্চল।

প্রথম অবস্থায় ক্ষতিটি পুষিয়ে নিয়ে পুনরাই পরের বছর আবারো গম চাষ করে একই প্রক্রিয়ায় আর্থিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েন কৃষকরা। গম চাষে মন্দা ভাবের কারণে এই চাষের থেকে মুখ ফিরিয়ে নেন গমচাষীরা। আর তারপর থেকে গম চাষ হতে একেবারেই বিরত থাকতে অনুরোধ করেন কৃষি বিভাগ।

পরপর কয়েক বছর এ চাষ হতে বিরত থাকার পর আবারো এই উপজেলায় গম চাষ শুরু হয়েছে। যা হয়েছে তা ১শ’ শতাংশের মধ্যে ১০ শতাংশেরও কম।

চলতি গম আবাদ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কোনোরকম ব্লাস্ট ভাইরাস না থাকায় গম আবাদ ভালো হয়েছে এবং চাষীরা লাভবান হবে বলে অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন কৃষি বিভাগ।

পাশাপাশি এখনো কোনোরকম ঝুঁকি না নিয়ে এ বছরও গমচাষীদের নিরুৎসাহিত করছেন কৃষি কর্মকর্তারা।

গমচাষীরা অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘শত বাঁধা বিপত্তি ভয় জয় করে ও নানাবিধ প্রতিকূলতাকে দুরে ঠেলে আমরা গম চাষ করেছি। কোনোরকম দুর্যোগ না আসলে আশা করছি ভালো ফষল ঘরে তুলতে পারবো পাশাপাশি লাভের মুখ দেখবো।’

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌতম কুমার শীল অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, চলতি মৌসুমে এ উপজেলায় ৭ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। বিগত বছরে গমে ব্লাস্ট ভাইরাস লাগার কারণে কৃষকদের গম আবাদ হতে নিরুৎসাহিত করেছিলাম এবং এখনো করছি। যার কারণে চলতি ২০১৯ সালে গমের আবাদ পুরোপুরি কমে গিয়ে মাত্র ৭ হেক্টর জমিতে কৃষক গমের আবাদ করছে। ভাইরাস বর্তমানে এখনো লাগেনি। যদি না দেখা দেয়, তবে আবারো আগামী বছর হতে আশা করছি কৃষকরা এ চাষের উপর মনোযোগী হবে। আমি এবং আমার কৃষি বিভাগ সর্বদায় গমচাষীদেরকে সঠিক পরিচর্যা পরামর্শ প্রদান ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। আশা করি এই বছর গমের আবাদ এবার ভালো হবে।’

 অন্যদৃষ্টি/এলিস হক 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ